Monday, May 25, 2026

বিক্রি হচ্ছে লিভারপুল, কিনতে আগ্রহী মুকেশ আম্বানি: সূত্র

Date:

Share post:

বিশ্বের অন‍্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব লিভারপুল কি কিনতে চলেছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি? জল্পনা তেমন দিকেই। ইংল‍্যান্ডের এক জনপ্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী লিভারপুল ক্লাব কিনতে আগ্রহী মুকেশ আম্বানি। মহম্মদ শালহাদের ক্লাব কিনতে ইতিমধ্যে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন ভারতীয় এই শিল্পপতি। তবে ক্লাব কেনার ক্ষেত্রে মুকেশ আম্বানিকে লড়তে হবে দুবাই, বাহরিন, আমেরিকার বিভিন্ন কোটিপতি ব্যবসায়ীদের বিরুদ্ধে।

এই মুহূর্তে লিভারপুল ক্লাবের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (FSG)। কিন্তু সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছেন। আর জানা যাচ্ছে, সেই দেখেই আগ্রহ দেখিয়েছেন আম্বানি। সূত্রের খবর , ৪ বিলিয়ন পাউন্ডে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকায় লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, একেবারে সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছে তারা। জানা যাচ্ছে, মুকেশ আম্বানির পাশাপাশি দুবাই, বাহরিন, আমেরিকার বিভিন্ন কোটিপতি ব্যবসায়ীরাও আগ্রহী লিভারপুল ক্লাব কিনতে। সূত্রের খবর, কাদের প্রস্তাব ভাল তা জানতে এফএসজি-র তরফে ইতিমধ্যেই এক বিখ্যাত অর্থনৈতিক সংস্থাকে নিয়োগ করা হয়েছে। তারা রিপোর্ট দেখেই চুক্তি করা হবে।

মুকেশ আম্বানির সঙ্গে ক্রীড়াক্ষেত্রের যোগাযোগ অনেক দিন ধরেই। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক তাঁর সংস্থা। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগও (ISL) চালায় আম্বানির সংস্থা। এখন দেখার লিভারপুলও চলে আসে নাকি এই ভারতীয় শিল্পপতিল হাতে।

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মহারণ, ফাইনালে প্রথমে ব‍্যাট করে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১৩৭ রান করল পাকিস্তান

 

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...