Saturday, March 14, 2026

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরানো হয়েছে সৌরভকে! জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে

Date:

Share post:

বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে, এদিন এই অভিযোগে কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল জনস্বার্থ মামলা। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বেআইনিভাবে বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলে এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাটি করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সোমবার ছিল সেই মামলার শুনানি।

সোমবার মামলার শুনানিতে সৌরভের আইনজীবী জানান, রজার বিনি বিসিসিআইয়ের সভাপতি হওয়া নিয়ে কোনও আপত্তি নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রজার বিনির প্রতি তাঁর পূর্ণ সমর্থন রয়েছে তাঁর। সৌরভের এই সাক্ষ্যর পরে মামলাটি খারিজ করে দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি মামলাকারীকে জরিমানা করা হয়।

এদিন আদালতে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের তিন বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। তিনি সাফল্যের সঙ্গে নিজের কাজ করেছেন।” প্রধান বিচারপতি প্রশ্ন করেন, নির্বাচনের মাধ্যমে কি বিনিকে সভাপতি পদে নিয়োগ করা হয়েছে? জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ। নির্বাচনের মাধ্যমেই রজার বিনিকে নিয়োগ করা হয়েছে। দ্বিতীয়বার নির্বাচনে জন‍্য আর মনোনয়ন জমা দেননি সৌরভ। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিনি। তাঁর প্রতি সৌরভের পূর্ণ সমর্থন রয়েছে।” এই কথা শোনার পরে প্রধান বিচারপতি জানান, যাঁকে নিয়ে মামলা তিনিই জানাচ্ছেন কোনও বেআইনিভাবে কাজ করা হয়নি। তাই মামলাটি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এরপরই প্রধান বিচারপতি সৌরভের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘যেহেতু আপনার বিষয়ে মামলা করা হয়েছে, তাই আপনি কি চান এই মামলায় মামলকারীকে জরিমানা করা হোক?’’ জবাবে সৌরভের আইনজীবী বলেন না। তবে না বললেও মামলাকারী রমাপ্রসাদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। লিগ্যাল সার্ভিস অথরিটিকে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও কেন্দ্রীয় সরকার জানায়, বিসিসিআই একটি স্বাধীন সংস্থা। সঠিক পদ্ধতিতে সভাপতি নির্বাচন করার অধিকার তাদের রয়েছে। তাই এই বিষয়ে কোনও জনস্বার্থ মামলা আদালত গ্রহণ করতে পারে না।

আরও পড়ুন:কেকেআর ছেড়ে দিলেন বিলিংস, টুইট করে জানালেন নিজেই

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...