Sunday, February 22, 2026

ঝাড়গ্রাম সফরে মমতা, মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল

Date:

Share post:

আর কয়েকঘণ্টার অপেক্ষা। আগামীকাল মঙ্গলবার ফের ঝাড়গ্রাম(Jhargram) সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(MamataBanerjee)। মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত জঙ্গলমহল। সফরের আগে সোমবার ঝাড়গ্রামের রাজ কলেজ সংলগ্ন মাঠের হেলিপ্যাডে কপ্টারের ট্রায়াল রান করে প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে বেলপাহাড়ির সাহাড়ি লাগোয়া কুচলাপাহাড়ির ফুটবল মাঠের কাছেও আর একটি হেলিপ্যাড করা হয়েছে। তবে নিরাপত্তার কারণে এখনোও পরিস্কার নয় মুখ্যমন্ত্রী সড়ক পথে না আকাশ পথে আসবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার নিরাপত্তার কথা মাথায় রেখে সোমবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা ও জেলার প্রশাসনিক কর্তারা সভাস্থল ঘুরে দেখেন। সভাস্থলের পুরো এলাকাটিকে শক্ত পলিমারের ছাউনী দিয়ে তৈরি করা হয়েছে। সভাস্থলের অনুষ্ঠান যাতে দর্শকরা ভাল ভাবে দেখতে পান তার জন্য বেশ কয়েকটি বড় বড় টিভি স্ক্রীন লাগানো হয়েছে। অনুষ্ঠানস্থলের চারদিকে লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের উদ্বোধন করতে ঝাড়গ্রাম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভাস্থলের প্রস্তুতি দেখতে যান তৃণমূলের বিনপুরের বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি দেবনাথ হাঁসদাসহ জেলার নেতা নেত্রীরা। দেবনাথ হাঁসদা বিনপুরের বিধায়ক। মুখ্যমন্ত্রীর সভাস্থল তাঁর বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। দেবনাথ বলেন, ‘যদিও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা তবুও সাধারণ মানুষকে আটকানো যাবে না। মুখ্যমন্ত্রীর কথা শুনতে, তাঁকে দেখতে এবার রেকর্ড সংখ্যক লোক হবে।’

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...