Wednesday, June 24, 2026

অখিলের মন্তব্যের নিন্দা করছি, দলের তরফে ক্ষমা চাইছি: মুখ্যমন্ত্রী, দল সতর্ক করেছে

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বেফাঁস মন্তব্যের নিন্দা করে আগেই বিবৃতি দিয়েছিল তৃণমূল (TMC)। কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিবৃতির দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে অখিল গিরির করা মন্তব্যের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, এই ধরনের মন্তব্য তিনি কোনও অবস্থাতেই সমর্থন করেন না। ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’ একই সঙ্গে তিনি জানিয়ে দেন মন্ত্রী অখিল গিরিকে দলের তরফ থেকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তিনি সংযত না হলে দল কড়া পদক্ষেপ করবে। একইসঙ্গে দলের তরফ থেকে দলীয় বিধায়কের মন্তব্যের জন্য ক্ষমাও চান তৃণমূল সুপ্রিমো। দ্রৌপদী মুর্মূ সম্পর্কে বলেন, ’’আমি ওঁকে খুব পছন্দ করি। দল এ ধরনের মন্তব্য সমর্থন করে না।’’ মুখ্যমন্ত্রী জানান, ’’রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি। কাউকে আপমান করা তৃণমূলের সংস্কৃতি নয়’’।

তবে বিজেপির পক্ষ থেকে করা কুকথারও নিন্দা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদাকে নিয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো বলাটা কি রুচিকর!’’ এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের ভিতরটা সুন্দর হওয়া উচিত। মনের ভিতরটা সুন্দর হওয়া জরুরি। কেউ অন্য়ায় করলে সমর্থন করি না।’’

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলায় কুৎসা ছড়ানোর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কাজে রাজ্যের প্রাপ্য আটকে দেওয়ার জন্য বিজেপি-র নেতাদের চিঠির প্রসঙ্গ তুলে মমতা বলেন, এরা বাংলাকে বঞ্চিত করছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্রকে নিয়ে শুভেন্দু অধিকারীর করা মিথ্যে টুইটেরও কড়া জবাব দেন মমতা।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...