Friday, May 15, 2026

Abhijit Ganguly: নিয়োগ মামলায় সিট প্রধানকে তলব আদালতের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিট (SIT) প্রধানকে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এসএসসি (SSC Scam)দুর্নীতি কাণ্ডে তদন্ত করছে সিবিআই (CBI)। কিন্তু তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এর আগে তিনি এই নিয়ে বারবার সরব হয়েছেন। নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, CBI-কে তিরস্কার করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন সিবিআই -এর সিটের কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। এবার সেই প্রধানকেই ডেকে পাঠাল আদালত (Court)।

গত ১৫ জুন সিবিআইয়ের সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) নিয়োগ মামলায় এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (SIT) প্রধানকে ডেকে সরাসরি কথা বলতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে যাঁরা ২ বা ৩ নম্বর পান অথচ মূল নম্বরে ৫২ কিংবা ৫৩ হয়েছে, তাঁদের বিস্তারিত তথ্য জানতে চায় আদালত। এই প্রার্থীদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছিল বোর্ড। ৮ নভেম্বরের মধ্যে এই অযোগ্য প্রার্থীদের আদালত পদত্যাগ করতে নির্দেশ দেয়। না করলে আদালত নিজেই পদক্ষেপ করবে বলে জানায়। এবার সেই বিষয়েই সিবিআইয়ের সিট প্রধানকে আদালতে হাজির হতে বলা হয়। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ বুধবার দুপুর ২টোর সময় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বিচারপতির প্রশ্ন, ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত? তিনি জানতে চান, কারা কারা সাদা খাতা জমা দিয়েছিলেন? কাদের নম্বর অবৈধ ভাবে বাড়ানো হয়েছিল, সেই তথ্যও জানতে চান বিচারপতি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে সিবিআই-এর উপর থেকে পুরোপুরি আস্থা হারিয়েছেন বিচারপতি। সেই কারণেই তিনি নিজে সবটা খতিয়ে দেখতে চান বলেই এই তলব।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...