Saturday, June 27, 2026

দিলীপের গ্রেফতারির দাবি তুলে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক

Date:

Share post:

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সরাসরি এই প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণও করেছেন ডায়মন্ড হারবারের সংসদ।

মঙ্গলবার ডায়মন্ড হারবারে ওই প্রসঙ্গে বলতে গিয়ে নিয়োগ দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের প্রসঙ্গ এনেছেন অভিষেক। তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না?’’

ওই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক। তিনি বলেন, কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’ দিলীপের গ্রেফতারির দাবি নিয়ে যে ভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক, তা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...