Thursday, June 4, 2026

সোনার দোকানে চুরি! কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় বিপক্ষে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি(BJP) সাংসদ নিশীথ প্রামাণিক(Nishit Pramanik)। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা(Arrest Warrant) জারি করল আলিপুরদুয়ার জে এম -৩ আদালত। পুরনো একটি চুরির মামলায় অভিযুক্ত নিশীথের বিরুদ্ধে এই গ্রেফতারি(Arrest) পরোয়ানা জারি হয়েছে।

সরকারি আইনজীবী মারফত জানা গিয়েছে, ২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের বিরপাড়া এলাকায় দু’টি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় নিশীথের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। নিশীথ প্রামাণিক ২০১৯ সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসাতের এমপি আদালতে স্থানান্তরিত হয়। কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামাণিকেরই বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই মামলার শুনানিতেই নিশীথ বা তার আইনজীবী উপস্থিত না থাকার দরুন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে দাবি সরকারি আইনজীবী প্রশান্ত নারায়ণ মজুমদারের।

নিশীথের গ্রেফতারি পরোয়ানা বিষটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে রাজ্য জুড়ে। এ প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিক বাড়াইক বলেন, বিজেপি চোর, গুন্ডা বাদমায়েসের দল, এটা আমরা বার বার বলেছি, এই ঘটনা সেটাকেই প্রমাণ করল। দেশের স্বরাষ্ট্র দফতরের ভার এক জন চোরের হাতে দেওয়া আছে। তাহলে বিজেপি শাসনে দেশের অবস্থা কি সকলেই বুঝতে পারছেন। ডিসেম্বর মাসের সাত তারিখে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানায় রাজ্যে বিজেপির ভাবমূর্তি যে কালিমালিপ্ত হবে তা মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...