Wednesday, June 24, 2026

ফ্রিজে মৃ*ত শ্রদ্ধা, শয্যায় মাতামাতি অভিযুক্ত আফতাবের !

Date:

Share post:

নিজে হাতে খুন করার পর প্রফেশনাল কিলারদের (professional k*iller)মতো ঠাণ্ডা মাথায় প্রেমিকার দেহ টুকরো করেও নির্বিকার আফতাব আমিন পুনাওয়ালা (Aftab Amin Poonawala)। মার্কিন টিভি সিরিজ ‘ডেক্সটার’কেও (Dexter)ছাপিয়ে গিয়েছে আফতাবের (Aftab Amin Poonawala)কীর্তি। এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে শ্রদ্ধাকে (shraddha walker)খু*ন করার পর একাধিক নারীর সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ করেন আফতাব। তাঁদের সঙ্গে দেখাও করেন তিনি। শুধু তাই নয় নিজেরই ফ্ল্যাটে তাদের সঙ্গে যৌ*ন সম্পর্কেও জড়িয়েছিলেন আফতাব বলে জানা যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, শ্রদ্ধাকে খু*ন করার পর একাধিক নারীর সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ করেন অভিযুক্ত আফতাব। নিজেরই ফ্ল্যাটে তাঁদের সঙ্গে যৌ*ন সম্পর্কেও জড়িয়েছিল তিনি বলে জানা যাচ্ছে। সেই সময় ফ্ল্যাটের এক কোণে দাঁড়িয়ে থাকা ফ্রিজেই ছিল শ্রদ্ধার দেহের টুকরো। জেরায় আফতাব জানিয়েছে, শ্রদ্ধা তাঁর ওপর বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। এদিকে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছে, শ্রদ্ধার সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও ডেটিং অ্যাপ ব্যবহার করে চলছিল আফতাব। যা নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য লেগেই থাকত। দিল্লি পুলিশ (Delhi Police) আফতাবের প্রোফাইলের বিশদ বিবরণ পেতে অ্যাপকে চিঠি লিখতে পারে বলে জানা গিয়েছে ।খু*নের নেপথ্যে তৃতীয় কোনও ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শ্রদ্ধার দেহের ১২টি টুকরো উদ্ধার করেছে পুলিশ।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...