Wednesday, May 13, 2026

বিধান নগর সিটি পুলিশের সাফল্য, ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধারের পাশাপাশি ধৃত অপরাধীরাও

Date:

Share post:

বিধান নগর সিটি পুলিশের সাফল্য । দুর্গাপুজোর সময় ছিনতাই হওয়া সোনার চেন তৎপরতার সঙ্গে উদ্ধার করার পাশাপাশি, অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হলো।

দুর্গাপুজোর আনন্দে যখন সবাই মাতোয়ারা, তখন সল্টলেকে নিঃশব্দে কাজ করছিল অপরাধীদের একটি দল। এভাবেই রাস্তা দিয়ে হাঁটার সময় ওই দলের খপ্পরে পড়ে যান এক মহিলা। কিছু বুঝে ওঠার আগেই অপরাধীরা তার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পাওয়া মাত্র দ্রুত বিধাননগর গোয়েন্দা বিভাগ এবং বিধাননগর দক্ষিণ থানার একটি যৌথ দল তদন্তে নামে।

শেষ পর্যন্ত মিলল সাফল্য। দুই অভিযুক্ত বিক্রম মুখোপাধ্যায় @ তন্ময় এবং ট্যাংরার অরূপ সেন @ সুদীপকে কিছুক্ষণের মধ্যে খুঁজে বের করা হয় এবং গ্রেফতার করা হয় । আটক করা হয় বাইকটি । একই সঙ্গে লকেট সহ চুরি হওয়া চেনটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।

আজ সমস্ত আইনি প্রক্রিয়া মেনে, দীপ কুমার দাস, এসিপি সাউথ এবং ইন্সপেক্টর শাশ্বত বন্দ্যোপাধ্যায় এবং আইসি দক্ষিণ বিধাননগর মঙ্গলবার ওই মহিলার বাড়ি গিয়ে উদ্ধার হওয়া চেনটি ফিরিয়ে দেন। বিধান নগর পুলিশ কমিশনারেটের সোশ্যাল মিডিয়া পেজে এই ঘটনার উল্লেখ করে জানানো হয়েছে, তারা
তাদের এলাকাকে নিরাপদ ও অপরাধ মুক্ত রাখার পাশাপাশি সমস্ত অপরাধীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। চেনটি ফেরত পেয়ে বিধান নগর থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

আরও পড়ুন- আদিবাসী রাজনীতি! জঙ্গলমহলে হাজির সুকান্ত-শুভেন্দু, একযোগে আক্রমণ তৃণমূলকে

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...