Thursday, May 21, 2026

শুভেন্দুর সুস্থতা কামনায় যমরাজের কাছে পুজো, কুকথার প্রতিবাদে রেল অবরোধ তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক  রোগগ্রস্ত হয়ে পড়েছেন। এমন দাবি করে দ্রুত তাঁর সুস্থতা কামনা করে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের পক্ষ থেকে ফুল ও গ্রিটিংস কার্ড দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছিল বিরোধী দলনেতাকে। বুধবার যমরাজের কাছে পুজো দিল যুব তৃণমূল। বাগবাজারের যমরাজ মন্দিরে পুজো দেওয়া হয়। বাজানো হয় বেহালা।

এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশে করে শুভেন্দু অধিকারীর একের পর এক মন্তব্যকে কুরুচিকর বলে দাবি জানিয়েছে জোড়া ফুল শিবির। রাজ্যে বিরোধী দলনেতার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মধ্যমগ্রামে রেল অবরোধে নামল তৃণমূল। শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদে এবার মধ্যমগ্রাম স্টেশনে (Madhyamgram Station) চলল প্রতীকী অবরোধ। এর ফলে বনগাঁ-শিয়ালদহ শাখায় (Bongaon Sealdah Train Route) ট্রেন চলাচল সাময়িক ব্যাহত।

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের আন্দোলনে এবার তপ্ত কালীঘাট মেট্রো স্টেশন চত্বর
আধঘণ্টা বাদে অবরোধ উঠলে ফের শুরু হয় ট্রেন চলাচল। কিন্তু সকালে অফিস টাইমে আধঘণ্টা ট্রেন অবরোধে মারাত্মক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এমনকী এই আধঘণ্টার পরিষেবা থাকার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগে।

Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...