Monday, March 16, 2026

“দেশের জন্য লজ্জাজনক”, কফ সিরাপে আফ্রিকায় শিশু মৃত্যুতে মন্তব্য ইনফোসিস কর্তার

Date:

Share post:

হরিয়ানার(Hariana) তৈরি হওয়া কফ সিরাপ(Cuf Siraf) খেয়ে আফ্রিকার(Africa) গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করলেন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি (Narayana Murthy)। তাঁর দাবি, এটা অত্যন্ত লজ্জাজনক যে, এদেশে তৈরি সিরাপের কারণে এতগুলি শিশুকে প্রাণ হারাতে হয়েছে।

বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের নতুন অফিসে এবছরের ইনফোসিস পুরস্কার প্রদানের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে এই বিষয়টিকে তুলে ধরেন ইনফোসিস কর্তা তথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর শ্বশুর নারায়ণমূর্তি। তিনি বলেন, ভারতের মতো উন্নয়নশীল দেশে বিজ্ঞানের গবেষণা যে অত্যন্ত জরুরি। একইসঙ্গে তিনি জানান, ভারতীয় সংস্থার তৈরি কফসিরাপ খেয়ে আফ্রিকায় শিশু মৃত্যুর ঘটনা দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক।

উল্লেখ্য, গত অক্টবর মাসে মেডেন ফার্মাসিউটিক্যাল নামে এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করার। অভিযোগ এই ওষুধ খেয়ে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে একাধিক শিশুর। পরে পরীক্ষা করে দেখা যায় বেশ কিছু বিষাক্ত কেমিক্যাল রয়েছে ওই চার কফ সিরাপের মধ্যে। এই ওষুধ খাওয়ার ফলে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে নিশ্চিত মৃত্যু। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতেই এবার মুখ খুললেন ইনফোসিস কর্তা।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...