Saturday, May 16, 2026

বারুইপুরে উদ্ধার প্রাক্তন নৌসেনার কর্মীর দেহ! এলাকায় ব্যাপক চাঞ্চল্য 

Date:

Share post:

আইনজীবীর রহস্য মৃ*ত্যুর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই , ফের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে খু*নের ঘটনা। এবার এক প্রাক্তন নৌসেনার কর্মীর (Navy personnel) দেহাংশ উদ্ধার। যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বছর ৫৪-এর ওই প্রাক্তন নৌসেনা কর্মীর নাম উজ্জ্বল চক্রবর্তী (Ujjwal Chakraborty)। তাঁর দুটি হাত ও কোমরের নীচ থেকে শরীরের বাকি অংশের কোনও খোঁজ মেলেনি। মুখও প্লাস্টিক দিয়ে আটকানো ছিল। দেহের বাকি অংশের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, নৃশংসভাবে খু*ন করা হয়েছে উজ্জ্বল চক্রবর্তীকে। গতকাল, বৃহস্পতিবার রাতে বারুইপুর-মল্লিকপুর রোডের (Baruipur Mullickpur Road) ডিহি এলাকার একটি পুকুর থেকে উদ্ধার তাঁর দেহের অংশ। বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station) দেহ উদ্ধার করে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

পারিবারিক সূত্রে খবর, গত ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন উজ্জ্বল চক্রবর্তী। আগে নৌসেনা বাহিনীতে কর্মরত থাকলেও বর্তমানে তিনি একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ১৪ নভেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পর আর তাঁকে দেখা যায়নি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকেরা বারুইপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরই বৃহস্পতিবার রাতে উদ্ধার হল দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি প্রতিবেশি এক পরিবারের সঙ্গে কিছুদিন আগেই অশান্তি হয়েছিল উজ্জ্বল চক্রবর্তীর। খু*নের সঙ্গে সেই ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...