Wednesday, May 13, 2026

মহাকাশ গবেষণায় নজির! প্রথম বেসরকারি রকেটের সফল উৎক্ষেপণ ভারতের

Date:

Share post:

ভারতীয় মহাকাশ (Indian Space) ইতিহাসে নয়া নজির। মহাকাশে সফল উৎক্ষেপণ ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেট ‘বিক্রম-এস’ (Vikram S)-এর। শুক্রবার বেসরকারি সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ (Skyroot Areospace) -এর তৈরি ‘বিক্রম-এস’-এর উৎক্ষেপণ হয় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে। বিখ্যাত বিজ্ঞানী তথা ভারতে মহাকাশ অভিযানের প্রাণ পুরুষ হিসেবে পরিচিত বিক্রম সারাভাইয়ের (Vikram Sarabhai) নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয়েছে। গবেষণা কেন্দ্র সূত্রে খবর, উৎক্ষেপণের পর সফল ভাবেই রকেটটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে।

‘স্কাইরুট এরোস্পেস’-এর তরফে দাবি করা হয়েছে, ২০২০ সালে ‘বিক্রম-এস’ রকেট তৈরির কাজ শুরু হয়েছিল। রকেটের কাঠামো তৈরি হয়েছে কার্বন ফাইবার দিয়ে। যার মোট ওজন ৫৪৫ কিলোগ্রাম। ‘বিক্রম-এস’-এর দৈর্ঘ্য ৬ মিটার ও প্রস্থ ০.৩৭৫ মিটার। এদিকে আগামী ১০ বছরে ‘বিক্রম’ সিরিজের ২০ হাজারের বেশি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই কারণে ’বিক্রম-এস’-র উৎক্ষেপণ বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, প্রথমবার এই মহাকাশ অভিযানের নাম ‘স্কাইরুট এরোস্পেস’-র তরফে ‘প্রারম্ভ’ রাখা হয়েছিল। ‘বিক্রম এস’-র নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, চলতি মাসের একেবারে শুরু দিকেই এই রকেট নির্মাণের কাজ শেষ হয়েছিল।

নির্মাণকারী সংস্থা ‘স্কাইরুট এরোস্পেস’ আরও জানিয়েছে, এটি একটি একক পর্যায়ের সাব অরবিটাল রকেট। বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে এই রকেট সাহায্য করবে বলে খবর। তবে বিক্রম সিরিজের অন্য রকেটগুলি কবে মহাকাশে পাঠানো হবে, তা এখনও জানায়নি নির্মাণকারী সংস্থা।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...