Monday, May 11, 2026

বাড়ছে শীত, এবার কি কমবে ডেঙ্গি? চিন্তায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

ক্রমাগত বাড়ছে ডেঙ্গির (Dengue)দাপট। চিন্তায় বিশেষজ্ঞরা। সাধারণত শীতকালে (Winter)এই রোগের প্রবণতা কমে। কিন্তু বঙ্গে ইতিমধ্যেই শীতের (Winter)আমেজ পড়ে গেলেও কোনও ভাবেই ডেঙ্গি থেকে রেহাই মিলছে না। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মৃ*ত্যুর সংখ্যা ১০০ ছুঁইছুঁই। রাজ্যে ডেঙ্গি আক্রান্তর সংখ্যা প্রায় ৫৮ হাজার। পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে সজাগ দৃষ্টি প্রশাসনের। রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)দফায় দফায় মিটিং করেছেন স্বাস্থ্যসচিব (Health Secretary)থেকে শুরু করে জেলা শাসকদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) আগামী সোমবার এই নিয়ে বিশেষ বৈঠক করতে চলেছেন বলে নবান্ন (Nabanna)সূত্রে খবর।

মৃ*তের সংখ্যা সেঞ্চুরির পথে। আক্রান্ত ও মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল! পুজোর পর ডেঙ্গি বেড়েছে। অন্যদিকে মাঝ নভেম্বরেই নামছে পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ এসে গিয়েছে। তবে তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে খবর, আপাতত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে জমা জল শুকিয়ে যাচ্ছে দ্রুত। আর এর জেরেই ডেঙ্গির মশার বংশ বৃদ্ধি কমবে বলে মনে করা হচ্ছে। তাহলে পারদ পতনেই কি লুকিয়ে ডেঙ্গি মুক্তির পথ, এখন সেই আশায় বঙ্গবাসী।

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...