Saturday, May 16, 2026

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য

Date:

Share post:

প্রায় বছর ভরের টানাপোড়েন এবং জটিলতা কটিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের নয়া চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য(Jyatirmay Bhattacharjee)। পাশাপাশি কমিশনের বিচারবিভাগীয় সদস্য হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমতি মিত্র(Madhumati Mitra)। শুক্রবার নবান্নের(Nabanna) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এক উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকেই রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে বেছে নেওয়া হয়েছিল। পাশাপাশি কমিশনের অন্যতম বিচারপতি হিসেবে বেছে নেওয়া হয়েছিল আর এক প্রাক্তন বিচারপতি শিবকান্ত প্রসাদকে। দুজনকে নিয়োগ করার জন্য ত‍ৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সুপারিশ করা হয়েছিল।

কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সেই সুপারিশকে মান্যতা দিতে অস্বীকার করেছিলেন প্রাক্তন রাজ্যপাল। একাধিকবার রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিয়োগ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার জন্য ধনকড়কে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেননি বিজেপির একনিষ্ট সমর্থক বাংলার প্রাক্তন রাজ্যপাল। কিন্তু ধনকড় চলে যাওয়ার পরে অস্থায়ী রাজ্যপালের দায়িত্ব নিয়ে আসা লা গনেশনকে রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগে সিলমোহর দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের ফাইলে স্বাক্ষর করেছেন অস্থায়ী রাজ্যপাল।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...