Sunday, June 7, 2026

Weather Update: সামান্য চড়ল পারদ, যদিও এখনই যাচ্ছে না শীতের আমেজ

Date:

Share post:

সামান্য হলেও তাপমাত্রা (temperature) বেড়েছে যদিও শীত শীত (Winter) ভাব এখনই কাটবে না জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। আগামী মঙ্গলবার থেকে ফের রাজ্যজুড়ে পারদ পতনের সম্ভাবনা।

নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের হালকা আভাস মিলেছিল। সকাল থেকেই কুয়াশা, বেলা বাড়তেই ক্রমশ তেজ কম ছিল রোদের। তবে এবার সামান্য হলেও তাপমাত্রা বাড়ল রাতে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে এই ঘটনা সাময়িক, কারণ ২২ নভেম্বর থেকে ফের জাঁকিয়ে বসবে শীত।কলকাতা (Kolkata) ও পাশ্ববর্তী এলাকায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। শীতের আমেজও থাকবে ভরপুর। সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে বেলার দিকগুলোতে কিছুটা হলেও গরম লাগতে পারে, তবে তাতে ভাবনার কিছুই নেই । কারণ সোমবার রাত থেকেই ফের শীতের দাপট টের পাবে বঙ্গবাসী। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এই দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে (South Bengal) মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...