Saturday, June 27, 2026

Bank Strike Withdrawn: ধর্মঘট প্রত্যাহার, আজ দেশজুড়ে খোলা থাকছে ব্যাংক

Date:

Share post:

অবশেষে স্বস্তি, কেন্দ্রীয় শ্রম কমিশনারের( Central Labor Commissioner) সঙ্গে বৈঠকের পর ব্যাংক ধর্মঘট প্রত্যাহার (Bank Strike Withdrawn) করে নিল ব্যাংককর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন(AIBEA)। দেশ জুড়ে আজ স্বাভাবিক পরিষেবা দেবে সবকটি ব্যাংক (Bank)।

বিনা নোটিসে অনেকেই নাকি চাকরি থেকে বরখাস্ত, ইউনিয়ন করার অধিকারে হস্তক্ষেপ, বেসরকারিকরণের (Privatization) প্রতিবাদসহ একাধিক ইস্যুতে আজ শনিবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের (Bank Strike) ডাক দেওয়া হয়েছিল। ফলে গ্রাহক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা ছিল । কারণ প্রতি মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। সেখানে আজ চলতি মাসের তৃতীয় শনিবার, রবিবার ব্যাংক এমনিতেই বন্ধ। তাই সপ্তাহান্তে ভোগান্তির শিকার হতে হবে বলে, ভয় পেয়েছিলেন অনেকেই। কিন্তু শেষমেষ প্রত্যাহার করে নেওয়া হলো ধর্মঘট। সূত্রের খবর শুক্রবার ব্যাঙ্ককর্মী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় শ্রম কমিশনার। সেই বৈঠকের পরেই ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...