Saturday, June 6, 2026

মুর্শিদাবাদের ১৫ জন স্কুল সাব ইন্সপেক্টরদের নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় নয়া মোড় । কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার নজরে এবার স্কুল- সাব ইন্সপেক্টররা (School Sub-Inspector)। এবার মুর্শিদাবাদের (Murshidabad) ১৫ জন স্কুল সাব ইন্সপেক্টরদের নিজাম প্যালেসে (Nizam Palace) তলব সিবিআইয়ের (CBI) ।

রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক পদক্ষেপ লক্ষ্য করা গেছে। এবার নিয়োগ জট কাটাতে স্কুল- সাব ইন্সপেক্টরদের তলব করল সিবিআই। আগামী ২১ নভেম্বর নিজাম প্যালেসে মুর্শিদাবাদের ১৫টি ব্লকের স্কুল সাব ইন্সপেক্টরদের তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে এই বিষয় নিয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চিঠিতে যে ১৫টি ব্লকের কথা উল্লেখ করা আছে, তার অধীনে যত সরকারি স্কুল আছে , সেই স্কুলের শিক্ষকদের নিয়োগ সম্পর্কে তথ্য নিয়ে আসতেও বলা হয়েছে স্কুল সাব ইন্সপেক্টরদের।

 

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...