Wednesday, June 3, 2026

শুভেন্দুর পাল্টা রামনগরেই ২৫ নভেম্বর সভা করবে তৃণমূল

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে নিয়ে অখিল গিরির ‘কুমন্তব্যের’ প্রতিবাদেই শুক্রবার সভা করেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, যে ভাষায় তাঁকে ও তাঁর পরিবারকে আক্রমণ করা হয়েছে তার দুটি কারণ ছিল।পূর্ব মেদিনীপুরের (purba medinipur) রামনগরের জনসভা (meeting) থেকে নাম না করে বিধায়ক অখিল গিরিকে (akhil giri) তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বলেন, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অখিল গিরিকে।অখিল গিরির শাস্তির দাবিতে আজই তাঁর বিধানসভা এলাকায় মিছিল ও সভা করেন শুভেন্দু৷

আরও পড়ুন- আশঙ্কাই সত্যি! সাঁতরাগাছি ব্রিজে কাজ শুরু হতেই তীব্র যানজট
তৃণমূল সূত্রে খবর, শুভেন্দুর পাল্টা আগামী ২৫ নভেম্বর রামনগরে সভা করবে তৃণমূল৷কুণাল ঘোষ, অখিল গিরিরা ২৫ তারিখের সভায় শুভেন্দুকে যে ধুয়ে দেবেন তা বলাবাহুল্য। রাষ্ট্রপতিকে নিয়ে করা কু-মন্তব্যের সাফাই দিতে গিয়ে শুভেন্দুকেই দায়ী করেছিলেন অখিল গিরি৷ দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী ক্রমাগত তাঁকে অশালীন আক্রমণ করার কারণেই প্ররোচিত হয়ে ওই মন্তব্য করে ফেলেন তিনি৷ আজ অবশ্য অখিল গিরি জানিয়েছেন, রামনগরের সভায় শুভেন্দু অধিকারী কী বলেন তা শুনে নিয়ে আগামী ২৫ তারিখের সভা থেকে তার জবাব দেবেন তিনি৷অবশ্য রাজনৈতিকমহলের মতে, শুভেন্দু নিজেই কুকথা বলায় সিদ্ধহস্ত।তার মুখে এত বড়বড় কথা মানায় না।

Related articles

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...