Sunday, May 31, 2026

আশঙ্কাই সত্যি! সাঁতরাগাছি ব্রিজে কাজ শুরু হতেই তীব্র যানজট

Date:

Share post:

আশঙ্কা ছিলই। সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge) মেরামতির কাজ শুরু হলে যানজট হবে। বিকল্প পথ তৈরি করা হয়েছে ঠিকই। তবু, শনিবার থেকে মেরামতির কাজ শুরু হতেই তীব্র যানজটে নাজেহাল পথচলতি মানুষ। গাড়ির দীর্ঘ লাইন জাতীয় সড়কের মাইতি পাড়া থেকে ডানকুনি টোল প্লাজা পর্যন্ত। দিল্লি রোডেরও একই হাল। যানজটে দফায় দফায় আটকে পড়ে অ্যাম্বুল্যান্স, যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবোঝাই গাড়ি। বিমান-ট্রেন ধরতে যাওয়ার পথে আটকে পড়েন অনেক যাত্রী।

শুক্রবার রাত বারোটা থেকে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির জন্য যান নিয়ন্ত্রণ (Traffic of Control) শুরু হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেরামতির কাজ চলবে। কলকাতামুখী গাড়ি নিবেদিতা সেতু (Nibedita Bridge) দিয়ে চলাচল করতে পারবে। জাতীয় সড়কমুখী গাড়ি যাবে আন্দুল রোড (Andul Road) হয়ে। বিদ্যাসাগর সেতুতে (Second Hooghly Bridge) পণ্যবাহী গাড়ি (Cargo vehicle) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প রুট জি টি রোড, ডানকুনি, দিল্লি রোড অন্যদিকে হেস্টিংস, বাবুঘাট এবং হাওড়া ব্রিজ। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ব্রিজের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকছে। ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ছোট গাড়ি নিয়ন্ত্রণ করে চালানো হচ্ছে বলে ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে এই নিয়ে হাওড়ার (Howrah) পুলিশ কমিশনারেট অফিসে সাংবাদিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে ভোর ৫টার পর থেকে রাত ১১টা পর্যন্ত সেতু দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি যেমন, বাস, প্রাইভেট গাড়ি , দু’ চাকারগাড়ি , অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারবে। পণ্যবাহী গাড়ি রাত দশটার পর কলকাতার দিক থেকে আসতে পারবে।

সাঁতরাগাছি ব্রিজের (Santragachi Bridge) কলকাতামুখী লেনের ২১টি এক্সপ্যানসন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলির সংস্কার করা হবে। পাশাপাশি সেতুর কাঠামোগত ত্রুটিও সরিয়ে ফেলার কাজ হবে বলে জানানো হয়েছে। সকালের দিকে যখন সাঁতরাগাছি ব্রিজ আংশিক খোলা থাকছে তখন পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কর্মী ও ব্রেক ডাউন ভ্যান রাখা হচ্ছে৷ শুক্রবার মধ্যরাত থেকে কাজ শুরু হলেও শনিবার বেলা বাড়তেই যানজটের সৃষ্টি হয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...