Thursday, April 9, 2026

জল্পনা সত্যি করে ফের টুইটারে ফিরছেন ট্রাম্প, ঘোষণা মাস্কের

Date:

Share post:

জল্পনা আগেই ছিল। এবার তা সত্যি হল। ফের টুইটারে ফিরতে চলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা সাফ জানালেন টুইটারের নয়া অধিকর্তা এলন মাস্ক। ট্রাম্পকে টুইটারে ফেরানো উচিত কি না, তা নিয়ে ভোটাভুটির আয়োজন করেছিলেন মাস্ক। তার ফলাফল অনুযায়ী এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাস্ক।

আরও পড়ুন:মাস্কের দেখানো পথেই জুকারবার্গ! “ভুল স্বীকার” করে কর্মীদের ফিরে আসার নির্দেশ টুইটারের

টুইটে মাস্ক লেখেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’ সেই সঙ্গে ল্যাটিনে তিনি লেখেন, ‘ভক্স পপুলি ভক্স দেই।’ যার অর্থ, ‘মানুষের স্বরই ঈশ্বরের স্বর।’

শনিবার টুইটারে একটি ভোটাভুটি চালু করেছিলেন মাস্ক। তাক প্রসঙ্গ ছিল, ‘ট্রাম্পকে কি টুইটারে ফিরিয়ে আনা উচিত?’ অংশগ্রহণকারীরা ‘হ্যাঁ’ বা ‘না’তে তাঁদের উত্তর জানান। সেই প্রেক্ষিতেই দেখা যায়, ট্রাম্পের পক্ষে রায় দিয়েছেন ৫১.৮ শতাংশ মানুষ।

প্রসঙ্গত, গত বছর আমেরিকার ক্যাপিটলে হামলার সঙ্গে যুক্ত থাকা এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগে ট্রাম্পকে টুইটার থেকে চিরতরে নির্বাসিত করা হয়েছিল। নতুন মালিক আসার পর টুইটারে আবার ফিরতে চলেছেন ট্রাম্প।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...