Saturday, June 20, 2026

দিল্লি থেকে কলকাতায় এসে সন্তানের জন্ম দিল ১৩ বছরের কিশোরী

Date:

Share post:

মা হল ১৩ বছরের কিশোরী। বৃহস্পতিবার মধ্য কলকাতার একটি হাসপাতালে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। নাবালিকার মা হওয়ার বিষয়টি থানায় জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুটিকে সদ্যোজাতদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। তবে সুস্থ রয়েছে নাবালিকা।

আরও পড়ুন:জেলমুক্ত ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত গৌতম নওলখা, গৃহবন্দি রাখবে মুম্বই পুলিশ

জানা গিয়েছে, মেয়েটির বাবা ও মা দিল্লিতে থাকেন। মা সেখানে পরিচারিকার কাজ করেন। বাবা দিল্লির একটি গ্রিলের দোকানে কাজ করেন। চলতি মাসেই ১৩ বছরে পা দিয়েছে সদ্য মা হওয়া কিশোরীটি। দিল্লিতে বাবা-মায়ের কাছেই থাকত সে। পুজোর সময় কলকাতায় আসে। শহরে এসেই অসুস্থ হয়ে পড়ে সে।পেটব্যাথা শুরু হলে চিকিৎসা করাতে গেলে জানা যায় সে অন্তঃসত্ত্বা।

গত বৃহস্পতিবার প্রসববেদনা শুরু হয় ওই কিশোরীর। মধ্য কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রসন্তানের জন্ম দেয় সে। সাধারণ সদ্যোজাতের তুলনায় শিশুটির ওজন বেশ কম। তাকে সদ্যোজাতদের ক্রিটিক্যাল কেয়ার ‘নিকু’তে রাখা হয়েছে। তবে নাবালিকা মা সুস্থ রয়েছে।

ওই হাসপাতালের সুপার জানান, ‘‘বৃহস্পতিবার নাবালিকাকে তাঁর দিদিমা এবং মাসি হাসপাতালে নিয়ে আসেন। তার বিষয়ে খোঁজখবর নিই আমরা। জিজ্ঞেস করি, কী ভাবে হল? যদিও তখন কিশোরীর প্রাণ বাঁচানোকেই গুরুত্ব দিই। এর পর একা নাবালিকা মায়ের বিষয়ে থানায় জানাই।’’

নাবালিকার দিদা জানান, “ও দিল্লিতে থাকত। প্রথমে যখন কলকাতায় আসে, কিছু বুঝতে পারিনি। পরে অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক জানান ও অন্তঃসত্ত্বা। তখন ওর কাছে জানতে চাই। ও জানায়, পরিচিত এক জন আসতেন। ভয় দেখিয়ে জোর করেছে। আমরা যখন জানতে পারি, লজ্জা, ভয়ে আর অভিযোগ করতে পারিনি।’’

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...