Monday, June 8, 2026

জেলমুক্ত ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত গৌতম নওলখা, গৃহবন্দি রাখবে মুম্বই পুলিশ

Date:

Share post:

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সাংবাদিক ও সমাজকর্মী গৌতম নওলখা। শনিবার মুম্বইয়ের তালোজা সেন্ট্রাল জেল থেকে বেরোন তিনি। তবে, এখন থেকে মুম্বই পুলিশের হাতে গৃহবন্দি থাকবেন গৌতম।

আরও পড়ুন:ভিমা-কোরেগাঁও মামলায় ৮৩ বছর বয়সী ফাদার স্টান স্বামীকে গ্রেফতার করল NIA

তাঁকে গৃহবন্দি রাখা হোক, আদালতে এই আবেদন করেছিলেন গৌতম। আদালত তা মঞ্জুর করে। সেই নির্দেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানায় এনআইএ। এনআইএর দাবি, চিকিৎসা নিয়ে জেনেশুনে আদালতকে ভুল পথে চালিত করেছেন ৭০ বছরের গৌতম। কিন্তু শীর্ষ আদালত এনআইএর আবেদন খারিজ করে দিয়ে গৌতমকে গৃহবন্দি রাখার পক্ষেই রায় দেয়। সেই রায় অনুযায়ী, শনিবার বিকেলে তালোজা জেল থেকে মুক্তি পেলেন গৌতম। তিনি বাড়িতে থাকাকালীন তাঁর উপর নজর রাখবে মুম্বই পুলিশ।

২০১৮-র ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত ও উচ্চবর্ণের মধ্যে সংঘর্ষ বাধে। তাতে এক দলিত যুবকের মৃত্যু হয়। দলিতদের উপর হামলার অভিযোগে হিন্দুত্ববাদী দুই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এই মামলাতেই একে একে গ্রেফতার করা হয় সুধীর ধাওয়ালে, সোমা সেন, সুধা ভরদ্বাজ, অরুণ পেরেরা, রোনা উইলসন, আনন্দ তেলতুম্বডে, ভারাভারা রাও, হানি বাবু, ভার্নন গঞ্জালভেস, সুরেন্দ্র গ্যাডলিং, গৌতম নওলখার মতো ব্যক্তিত্বকে। পুণে পুলিশের দাবি ছিল, ওই সমাবেশের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল নিষিদ্ধ রাজনৈতিক দল সিপিআই (মাওবাদী)-এর।

সেই মামলাতেই আদালত নির্দেশ দিয়েছিল, গৌতমকে যেন ৪৮ ঘণ্টার মধ্যে জেল থেকে মুক্তি দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং গৃহবন্দি রাখা হয়। কিন্তু নির্দেশ পালনে বিলম্ব হয়। তা নিয়ে শুক্রবার আদালত কড়া পর্যবেক্ষণ নথিভুক্ত করে। এনআইএকে ইচ্ছে করে দেরি করানোয় অভিযুক্ত করে। শনিবার শেষ পর্যন্ত জেল থেকে বেরোলেন গৌতম।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...