Thursday, May 28, 2026

ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন সব্যসাচী

Date:

Share post:

শুক্রবার মধ্যরাতে দীর্ঘ একটি পোস্ট করেন সব্যসাচী চৌধুরী। সেই পোস্টে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার উন্নতির আভাস দেন। কিন্তু শনিবার ফের একবার ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়ঐন্দ্রিলার। তারপর সন্ধ্যায় হঠাৎই ঐন্দ্রিলা সম্পর্কিত যাবতীয় পোস্ট মুছে ফেললেন সব্যসাচী। কিন্তু কেন? তা নিয়েই অভিনেত্রীর অনুরাগীদের মধ্যে তারি হয়েছে ধন্ধ।

আরও পড়ুন:চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা, আশায় বুক বাঁধছেন সব্যসাচী

অসুস্থ হয়ে হাসপাতালে ছ’দিন কাটানোর পর ঐন্দ্রিলাকে নিয়ে সব্যসাচী লিখেছিলেন, ‘‘নিজের হাতে নিয়ে এসেছিলাম। নিজের হাতে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না।’’ কখনও অলৌকিকের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। সব্যসাচী লেখেন, ‘‘কোনও দিন এটা এখানে লিখব ভাবিনি, আজ লিখলাম। অলৌকিকের জন্য প্রার্থনা করুন।’’ তার পর হঠাৎই অভিনেত্রীকে নিয়ে সমাজমাধ্যমে ভুয়ো খবর রটে যাওয়ার পর তিনি লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে….এ সব লেখার সময় পাবে।’’ মাঝের কয়েকটা দিন ঐন্দ্রিলার পরিস্থিতি অতি সঙ্কটে থাকার পর, শুক্রবার মধ্যরাতে অভিনেত্রীর পরিস্থিতি সামান্য উন্নতি হওয়ার খবর দেন সব্যসাচী নিজেই। ঐন্দ্রিলাকে নিয়ে শুক্রবার রাতে সব্যসাচী সেই আশাপ্রদ পোস্টের শুরুতেই লিখেছিলেন, ‘‘কয়েক হাজার মানুষের নিঃস্বার্থ ভালবাসার জন্য এতখানি লেখা প্রয়োজন ছিল। একটু কষ্ট করে পড়ে নিও।…’’ যত বারই ঐন্দ্রিলাকে নিয়ে কোনও পোস্ট করেছেন তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুধু তাই নয় তাঁদের পুরনো ছবি দিয়ে তৈরি হয়েছে নানা ধরনের ভিডিয়ো। যা নিয়ে মাঝেসাঝে বিরক্তিও প্রকাশ করেছিলেন অভিনেতা। কিন্তু আচমকা পুরনো সব পোস্ট কেন মুছে দিলেন সব্যসাচী?

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...