Thursday, April 23, 2026

আজ থেকে শুরু বিশ্বকাপ, কে হবে চ‍্যাম্পিয়ন? চলছে ভবিষ্যৎবানী, এগিয়ে কারা? দেখে নেওয়া একনজরে

Date:

Share post:

রবিবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের মহারণ। পড়ে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি। সেই আমেজেই গোটা বিশ্ব। কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৩২ টি দেশ।  অংশ নেওয়া দেশ গুলির মধ‍্যে কে চ‍্যাম্পিয়ন হবে তা নিয়ে এখন দিয়েই শুরু হয়ে গিয়েছে সমীকরণ। প্রত‍্যেক সমর্থকই চাইছেন তাদের প্রিয় দলর হাতে উঠুক বিশ্বকাপের ট্রফি। এরই মধ‍্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য। সেই তথ‍্য অনুযায়ী সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্তিনা আর সেই ম্যাচ জিতে ফাইনালে পৌঁছবে নেইমারের দল। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স সেমিফাইনালে মুখোমুখি হবে বেলজিয়ামের এমবাপেদের হারিয়ে ফাইনালে উঠবে বেলজিয়াম ফাইনাল ম্যাচে জিতবে ব্রাজিল।

অক্সফোর্ডের অঙ্কের গবেষক জসুয়া বুলের দাবি
এই বছরে ব্রাজিলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬১.৩ শতাংশ বেলজিয়ামের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৩৮.৭ শতাংশ। গবেষণা থেকে আরো জানা গিয়েছে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবে সেনেগাল,ওয়েলস, কাতার, আমেরিকা পোল্যান্ড,সৌদি আরব,অস্ট্রেলিয়া টিউনিশিয়া, কোস্টারিকা, জাপান, কানাডা, মরক্কো সার্বিয়া ক্যামেরুন দক্ষিণ কোরিয়া এবং ঘানা।

এদিকে অ্যাথোস সালোমির ভবিষ্যৎবানীতে উঠে এসেছে আরেক তথ‍্য। অ্যাথোস সালোমির ভবিষ্যৎবানীর মতে ফাইনাল খেলবে দু’দল, তারা হল আর্জেন্তিনা এবং ফ্রান্স। ব্রাজিলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি। এই অ্যাথোস সালোমির ভবিষ্যৎবানী মিলে গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কথা। তাঁর ভবিষ্যৎবানীর সঙ্গে তাল মিলিয়েই বিশ্ব জুড়ে এসেছিল কোভিড অতিমারি।

সব মিলিয়ে ব্রাজিল-আর্জেন্তিনা-স্পেন-ফ্রান্স-পর্তুগাল মাঠে নামার আগেই সরগরম বিশ্বকাপের আসর। কোন দলের হাতে ট্রফি উঠবে তা নিয়ে চলছে জোর ভবিষ্যৎবানী। তবে কার ভবিষ্যৎবানী মেলে তা জানা যাবে ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন:কিউয়িদের ৬৫ রানে হারাল ভারতীয় দল

 

Related articles

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই...

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...