Monday, June 22, 2026

শিশু অধিকার রক্ষার লড়াইকে কুর্নিশ রাজ্য সরকারের

Date:

Share post:

আন্তর্জাতিক শিশু অধিকার দিবস (International Child Rights Day) উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal)তরফ থেকে ২০ নভেম্বর ২০২২, রবিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সল্টলেকের এফ ডি ব্লকে (FD Block)আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর ও শিল্প বাণিজ্য দফতরের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja)। রাজ্য সরকার যেভাবে শিশু শ্রম (Child Labour)আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে, সেই বিষয়টি উল্লেখ করেন তিনি। রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) এদিন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) স্কুলছুট শিশুদের স্কুলে ফিরিয়ে আনতে একাধিক উদ্যোগ নিয়েছেন। এদিনের অনুষ্ঠানের ৪ টি ক্যাটাগরির জন্য পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের (Bidhannagar Municipal Corporation) মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার অর্পিতা ঘোষ (Arpita Ghosh) শিশু অধিকারের জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছেন এইরকম ৬ জন অফিসারকে এদিন শিশুবান্ধব পুলিশ পুরস্কার প্রদান করা হয়। ২৫ জন শিশুকে নিজেদের অধিকারের কথা সমাজের সামনে তুলে ধরার জন্য ‘ বীরাঙ্গনা’ এবং ‘ বীরপুরুষ’ সম্মান দেওয়া হয়। পাশাপাশি ২টি চাইল্ড হোমকেও শিশু অধিকার রক্ষায় তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করা হয়। বেশ কয়েকজন সাংবাদিককে শিশুশ্রী অ্যাওয়ার্ড (Shishushree Award) দেওয়া হয়। এই বছর নেপালি এবং হিন্দি ভাষীদের জন্য এই পুরস্কার চালু হল।

 

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...