Saturday, June 20, 2026

বিহারে পুণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া ট্রাক, নিহত ১২, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি বেপরোয়া ট্রাক। ঘটনায় মহিলা ও শিশু সহ মৃত্যু হয়েছে মোট ১২ জনের।নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর দফতরের তরফে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা বলা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের তরফে নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন:ওড়িশায় লাইনচ্যূত মালগাড়ি উঠে গেল প্ল্যাটফর্মে! মৃ*ত ৪, বাতিল বহু ট্রেন

রবিবার রাত ৯টা নাগাদ পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহারের  বৈশালী জেলার হাজিপুর এলাকায় ভিড় জমান স্থানীয়রা। ‘ভূমিয়া বাবা’র পুজো দিচ্ছিলেন তাঁরা। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ওই পুণ্যার্থীদের পিষে দিয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত হন বহু মানুষ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় আরও তিন জনের। নিহতদের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাটনার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

অন্যদিকে ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জেলা প্রশাসনকে ঠিকমতো চিকিৎসার বন্দোবস্ত করতে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...