Friday, May 15, 2026

 চিনের কারখানায় ভয়াবহ আগুন! বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

চিনের একটি কারখানায় (Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)। মধ্য চিনের হুনান (Hunan) প্রদেশের অ্যানইয়াং সিটির একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। ভয়াবহ দুর্ঘটনায় মারা গিয়েছেন কমপক্ষে ৩৬ জন। ২ জন কর্তব্যরত কর্মীকে এখনও খুঁজে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রের খবর। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি (Search Operation)।

এদিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগের (Fire Brigade) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় পুলিশ সূত্রে খবর, সন্দেহের বশে ইতিমধ্যে এক জনকে হেফাজতে (Coustody) নেওয়া হয়েছে। আগুন লাগানোর সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগাযোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ অ্যানইয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেগে যায় বেশ কয়েকঘন্টা। রাত ১১টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।  আগুনে গুরুতর আহত (Critically Injured) দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে চিনে এমন দুর্ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে ইয়ানচেং শহরে রাসায়নিকের একটি কারখানায় ভয়াবয় বিস্ফোরণ ঘটে। মৃ*ত্যু হয় ৭৮ জনের। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রচণ্ড ছিল যে কয়েক কিলোমিটার দূরের বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। ২০১৫ সালে তিয়ানজিন শহরে রাসায়নিকের একটি গুদামে হওয়া বিস্ফোরণে প্রাণ হারান ১৬৫ জন।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...