Wednesday, April 8, 2026

একে অপরকে এড়াচ্ছেন শুভেন্দু-সুকান্ত! কুণালের খোঁচা: সার্কাস চলছে

Date:

Share post:

বারবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এবার বিধানসভার অলিন্দ্যেও ছড়িয়ে পড়ল সেই কোন্দল। মঙ্গলবার, বিধানসভায় দুপুরে রাজ্য বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) আসার কথা ছিল। দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ছিল তাঁর করবেন। কিন্তু বিজেপির বাকি বিধায়করা (MLA) রাজ্য সভাপতিকে স্বাগত জানালেও অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কাউকে কিছু না জানিয়েই না কি তিনি বিধানসভা ত্যাগ করেছেন। আর এই ইস্যুতে ফের সরব অবিজেপি দলগুলি।

একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতায় দলের রূপরেখা তৈরি করতে এদিন দুপুর ২ টো বিধানসভায় (Assembly) যান সুকান্ত মজুমদার। তাঁকে স্বাগত জানান বিজেপি-র অন্যান্য বিধায়করা। কিন্তু ছিলেন না শুভেন্দু অধিকারী। সুকান্ত পৌঁছনোর কিছুক্ষণ আগেই নাকি বিধানসভা ছেড়ে চলে গিয়েছেন বিরোধী দলনেতা। সূত্রের খবর, রাজ্য সভাপতির সঙ্গে যোগাযোগ করে তিনি অনুপস্থিত থাকবেন বলে জানানোর ন্যূনতম সৌজন্যটুকুও দেখাননি শুভেন্দু।

যদিও, দলীয় কোন্দল ধামা চাপা দেওয়ার মরিয়া চেষ্টা করেন সুকান্ত মজুমদার। বলেন, শুভেন্দুর হাই কোর্টে যাওয়ার ব্যাপার ছিল বলে চলে গিয়েছেন। তবে, সুকান্ত যাইই বলুন না কেন, শাক দিয়ে মাছ আর ঢাকা যাচ্ছে না। সোমবারই সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। ওইদিন অখিল গিরির মন্তব্যের প্রতিবাদে ধর্মতলার (Esplande) ওয়াই চ্যানেলে বিরোধী দলনেতার ডাকা জমায়েত এড়িয়েছে রাজ্য সভাপতি। সভামঞ্চে উপস্থিত থাকার কথা থাকলেও মাঝপথ থেকেই তিনি ফিরে যান।

কোনও কর্মসূচিতেই একমঞ্চে দেখা যাচ্ছে না দুজনকে। এই বিষয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, বিজেপিতে সার্কাস চলছে। গতকাল শুভেন্দু ৪৭জন লোক নিয়ে সভায় করেন। সেখানে সুকান্তর আসার কথা থাকলেও, মাঝপথ থেকে ফিরে যান। আর আজ বিধানসভায় যৌথ সাংবাদিক বৈঠক করার কথা থাকলে, বিজেপির রাজ্য সভাপতির পৌছঁনোর আগেই চলে যান শুভেন্দু। সার্কাস চলছে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...