Tuesday, April 28, 2026

পুরসভার কাজে গতি আনতে তৈরি হবে মিউনিসিপাল ক্যাডার, বিধানসভায় জানালেন ফিরহাদ হাকিম

Date:

Share post:

পুরসভার কাজে গতি আনতে তৈরি করা হবে মিউনিসিপাল ক্যাডার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।সোমবার প্রশাসনিক বৈঠকে পুরসভার কাজ নিয়ে অসন্তোষের কথা সরাসরি পুরমন্ত্রীকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে শহরের একাধিক জায়গায় ঠিক মতো পুরসভা কাজ করছে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই তারপরেই মঙ্গলবার বিধানসভার অধিবেশনে পুরমন্ত্রী মিউনিসিপাল ক্যাডার তৈরি করার কথা জানান।

তিনি বলেন, এই মিউনিপাল ক্যাডারদের মাধ্যমেই পুরকাজে গতি আনা হবে।কারা থাকবেন এই পদে ? মন্ত্রী জানান, দক্ষ লোকেদের নিয়ে তৈরি করা হবে এই মিউনিসিপাল ক্যাডার। তাঁরা পুরসভার কাজে গতি আনবেন।এমনকী মেয়র নিজে আজ প্রিন্সেপ ঘাট পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে নিজের হাতে কাগজের কাপ তুলে ফেলেন তিনি। একাধিক জায়গা ময়লা পড়ে থাকতে দেখে পুরকর্মীদের কাজ নিয়ে নিজের অসন্তোষের কথা জানান ফিরহাদ। তিনি অভিযোগ করেছেন, ঠিক মতো কাজ করছেন না পুর আধিকারিকরা। তারপরেই বিধানসভায় এই নতুন পদ তৈরির কথা ঘোষণা করেন তিনি।

 

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...