Tuesday, June 9, 2026

মালদহে আগ্নে*য়াস্ত্র হাতে বিজেপি নেতার দাদা! ভাইরাল ছবি ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সামনে পঞ্চায়েত ভোট। তার আগে শাসকদলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলছে বিজেপি (BJP)। অথচ তাদের দলের নেতার দাদার অস্ত্র হাতে ছবি ভাইরাল (Viral)। মালদহের (Maldah) রতুয়ার কাহালার বিজেপি নেতা শেখ ইয়াসিনের (Shekh Yeasin) দাদা শেখ গেনা। আগ্নেয়াস্ত্র হাতে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে শেখ জাকিরকেও। তাঁরা শটার হাতে সোশ্যাল মিডিয়াতে এই ছবি দিতেই তা জেলা জুড়েই ভাইরাল হয়ে যায়। ছবির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।

ছবি ঘিরে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেলা তৃণমূলের (TMC) কটাক্ষ, সামনে পঞ্চায়েত ভোট। মানুষের সমর্থন একেবারেই এদের দিকে নেই। সেজন্য ওরা সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, ভোটের আগে সন্ত্রাসের আবহ তৈরি করছে এগুলি করছে বিজেপি। পুলিশ-প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন- একরত্তির শ্বাসনালি থেকে বাঁশির শব্দ! ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিরল অস্ত্রোপচার

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...