Tuesday, June 9, 2026

একরত্তির শ্বাসনালি থেকে বাঁশির শব্দ! ন্যাশনাল মেডিক্যাল কলেজে বিরল অস্ত্রোপচার

Date:

Share post:

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (National Medical Collage) বিরল অস্ত্রোপচার (Rare surgery)। শিশুর শ্বাসনালি থেকে বের করা হল বাঁশির টুকরো। ব্রঙ্কোসকপি করে ওই বাঁশির টুকরো বের হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত সুস্থ আছে একরত্তি।

সাহাবুল আখুন (Sahabul Akhun)। চিকিৎসরা জানান, শিশুটি কাশলে বাঁশির শব্দ বেরোচ্ছিল। তখনই তাঁদের সন্দেহ হয়। এরপর জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় এই জটিল অস্ত্রোপচার প্রমাণ করল এ রাজ্যে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। বাঁশি ভিতরে চলে যাওয়ায় সাহাবুলের পরিবার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় বারুইপুর হাসপাতালে। তারপর চিত্তরঞ্জন মেডিক্যালে। চিত্তরঞ্জন মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা করা পর রেফার করে ন্যাশনাল মেডিক্যালে। ওখানেই ইএনটি দফতরে জরুরি ভিত্তিতে অপারেশন করা হল।

সাহাবুলের বাবা বলেন, ENT বিভাগের চিকিৎসকরা অসাধ্য সাধন করেছেন। ছেলে বেঁচে বাড়ি ফিরবে এটা ভাবতেও পারিনি। হাসপাতাল সূত্রে খবর, সাহাবুল এখন সুস্থ। তাকে মেডিক্যাল ডায়েট দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। চিকিৎসক ও হাসপাতালের পরিষেবায় আপ্লুত শিশুর পরিবার।

আরও পড়ুন- স্টেডিয়ামের আবর্জনা সাফ করে ফের বিশ্বকাপের মঞ্চে প্রশংসিত জাপানি সমর্থকরা

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...