Tuesday, May 26, 2026

খড়গপুর আইআইটি’তে ছাত্র মৃ*ত্যু! হাইকোর্টে জমা পড়ল রিপোর্ট, পরবর্তী শুনানি ৩০ নভেম্বর

Date:

Share post:

খড়গপুর আইআইটি’র (Kharagpur IIT) ছাত্র ফয়জান আহমেদের (Faizan Ahmed) অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনায় পূর্ব নির্দেশ মতো খড়গপুর আইআইটি’র ডিরেক্টর (Director) এবং খড়গপুর টাউন থানার পুলিশ (Police) কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পৃথকভাবে তাদের রিপোর্ট (Report) জমা করল। মঙ্গলবার আদালতে এই দুটি পৃথক রিপোর্ট জমা পড়েছে। এই দুটি রিপোর্ট খতিয়ে দেখে মৃ*ত ছাত্রের পরিবার তাঁদের বক্তব্য লিখিতভাবে আদালতকে জানাবে। মামলার পরবর্তী শুনানি হবে ৩০ নভেম্বর।

উল্লেখ্য চলতি মাসের ৩ তারিখ খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের (Faizan Ahmed) অস্বাভাবিক মৃ*ত্যুর (Unnatural Death) ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখার মান্থা‌। গত ১০ নভেম্বর সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ আলাদা আলাদা দুটি রিপোর্ট হাইকোর্টে জমা করেছে।

এদিন মামলার শুনানি চলাকালীন মৃ*ত ছাত্রের আইনজীবী রনজয় চট্টোপাধ্যায়ের অভিযোগ, ব়্যাগিংয়ের (Ragging) শিকার হতে হয়েছিল ফয়জানকে। তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত। আইআইটি কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। একই ঘটনার শিকার হতে হত ফয়জানকে। এই বক্তব্য শোনার পর খড়গপুর আইআইটি-সহ রাজ্যের অন্যান্য কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটি যাতে শক্তিশালী করা হয় সে বিষয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা।

আরও পড়ুন- বিশ্বকাপে প্রথম দশটি গোলের জন‍্য ১০ ধরনের নাচ অনুশীলন নেইমারদের

 

 

Related articles

কল্যাণীতে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার, বৈঠকে হাজির তৃণমূল সাংসদ কাকলিও 

মঙ্গলবার সকালে কল্যাণীতে তিন জেলা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এদিন সকালে...

পেট্রোল-ডিজেলের পর মহার্ঘ CNG, মঙ্গলবার থেকেই কার্যকরী নতুন দাম

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঊর্ধ্বমুখী সিএনজির দাম (CNG Price hike)। সোমবার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির পর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস...

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...