Tuesday, June 23, 2026

অনুব্রতর গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে প্রশ্ন! সোমবারের মধ্যে রাজ্যের মতামত জানতে চাইল হাইকোর্ট

Date:

Share post:

বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গাড়িতে লালবাতি কেন? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হয়েছিল মামলা। মঙ্গলবার সেই মামলায় রাজ্যের কাছেই জবাব তলব করল হাইকোর্ট। এদিন আদালত রাজ্যের কাছে জানতে চায়, এই সব লাল ও নীল বাতি (Red and Blue Beacon Lights) লাগানো গাড়ি কী বৈধ? আগামী সোমবারের মধ্যে রাজ্যকে মতামত জানানোর নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।

পাশাপাশি এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে জানতে চান লালবাতি ব্যবহার করলে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা অনুযায়ী মামলা রুজু করে পদক্ষেপ নেওয়ার কথা। কিন্তু এতদিন পর্যন্ত কত মামলা রুজু হয়েছে রাজ্যে? উল্লেখ্য, গত এপ্রিলেই অনুব্রতের গাড়িতে লালবাতির ব্যবহার নিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলাটি। সিবিআইয়ের তলব মেনে গত ৬ এপ্রিল অনুব্রত বীরভূম থেকে একটি লালবাতি দেওয়া গাড়িতে কলকাতায় এসেছিলেন। তারপর অবশ্য সিবিআইয়ের (CBI) দফতরে না গিয়ে চলে গিয়েছিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে।

একটি রাজনৈতিক দলের জেলা সভাপতি হয়ে অনুব্রত নিজের গাড়িতে লালবাতির ব্যবহার করেন কীভাবে, তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজের গাড়িতে লাল বা নীলবাতির ব্যবহার করেন না, এমনকি কোনও মন্ত্রীও এ ধরনের গাড়ি চড়েন না, সেখানে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত সেই অনুমতি পেলেন কীভাবে? মঙ্গলবার সেই সব অভিযোগের ভিত্তিতেই রাজ্যের মতামত জানতে চেয়েছে আদালত।

আরও পড়ুন- খড়গপুর আইআইটি’তে ছাত্র মৃ*ত্যু! হাইকোর্টে জমা পড়ল রিপোর্ট, পরবর্তী শুনানি ৩০ নভেম্বর

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...