Wednesday, June 24, 2026

বিশ্বকাপ অভিষেকে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গাভির

Date:

Share post:

স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের রেকর্ডটি মাঠে নামার সঙ্গে সঙ্গে গড়ে ফেলেছেন ১৮ বছর ১১০ দিন বয়সী গাভি। স্পেনের ৭ গোল সেলিব্রেশনে এরপর আরও দুটি রেকর্ড গড়েছেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেই ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন রোনাল্ডোর! কী বললেন CR7

২০০৬ বিশ্বকাপ ইউক্রেনের বিপক্ষে পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে স্পেনের সেই সময় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছিলেন সেস ফ্যাব্রিগাস। তখন ফ্যাব্রিগাসের বয়স ছিল ১৯ বছর ৪১ দিন।

কোস্টারিকার বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গাভি ছাড়াও আরও এক ফুটবলার টপকে গেছেন ফ্যাব্রিগাসকে। জডি আলবার বদলি হিসেবে ৬৪ মিনিটে মাঠে নামেন লেফটব্যাক ১৯ বছর ৩৬ দিন বয়সী আলেহান্দ্রো বালদে। অর্থাৎ স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডে গাভি এখন শীর্ষে, বালদে দুইয়ে এবং ফ্যাব্রিগাস তিনে।

কোস্টারিকার বিপক্ষে স্পেনের ৭-০ গোলে জয়ের এই ম্যাচে ৭৪ মিনিটে গোল করেন গাভি। আলভারো মোরাতার পাস থেকে ভলিতে করা গোলটা চোখধাঁধানো ছিল। আর এই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিষেকেই দারুণ এক রেকর্ড গড়লেন বার্সেলোনা তারকা। বিশ্বকাপ অভিষেকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডটিও এখন গাভির। রেকর্ডটি এত দিন রোমানিয়া ও হাঙ্গেরির হয়ে খেলা প্রাক্তন ফরোয়ার্ড নিকোলা কোভাচের দখলে ছিল। ১৯৩০ বিশ্বকাপে রোমানিয়ার হয়ে ১৮ বছর ১৯৭ দিন বয়সে অভিষেকে গোল করেছিলেন। তার সে রেকর্ড ১৮ বছর ১১০ দিন বয়সে ভাঙলেন গাভি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...