Wednesday, June 24, 2026

শিক্ষাসচিবের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য

Date:

Share post:

শিক্ষাসচিব মণীশ জৈনকে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য । বুধবার অতিরিক্ত নিয়োগ মামলায় রাজ্যের শিক্ষাসচিবকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাইকোর্টে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বুধবার রাতে বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য। সকালেই ডিভিশন বেঞ্চে বসিয়ে আবেদনের বিষয়টি  খতিয়ে দেখার আর্জি জানায় রাজ্য। দুপুর ১২টায় মামলার শুনানি হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।  প্রধান বিচারপতি সচিবালয় মারফত ই-মেইল করে আবেদন রাজ্যের।

আরও পড়ুন:রাজভবনে রাজ্যপালের তলবে বৈঠকে শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিব

প্রসঙ্গত, এসএসসি নিয়োগে শূন্যপদে  আবেদনের কৈফিয়ত চেয়ে শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় তাঁর হাজিরার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই আবেসন গ্রাহ্যো হয়।

ইতিমধ্যেই হাইকোর্টে পৌঁছে গিয়েছেন শিক্ষাসচিব মণীশ জৈন। জনা যাচ্ছে, ডিভিশন বেঞ্চের তরফে আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের আবেদন সম্পর্কে অবগত করা হবে। ডিভিশন বেঞ্চ আবেদন পর্যালোচনা করবে।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...