Sunday, June 7, 2026

‘দোস্তজী’র খুদে অভিনেতাদের লেখাপড়ার দায়িত্ব নিল বেসরকারি স্কুল

Date:

Share post:

৮টি আন্তর্জাতিক পুরস্কার (International Award), বিশ্বের ২৬ টি দেশে বহুল প্রশংসিত প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ‘দোস্তজী’ (Dostojee)। তিনজন খুদে অভিনেতা অভিনেত্রী সকলের নয়নমণি হয়ে উঠেছেন শুধুমাত্র তাঁদের প্রতিভার জোড়ে। কিন্তু সিনেমায় (Cinema) সাফল্য এলেও বাস্তবে অভাবী পরিবারের প্রতিমুহূর্তে লড়াই করে যাওয়া। নুন আনতে পান্তা ফুরায় যে সংসারে, সেখানে এই তিন খুদে পড়ুয়ার দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নিল রঘুনাথগঞ্জের (Raghunathganj) একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (Private School)। বুধবার পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) উপস্থিতিতে ওই তিনজনকে স্কুলে ভর্তি করা হয়।

আরিফ সেখ, আশিক সেখ ও হাসনা হেনার গল্প এই ‘দোস্তজী’র (Dostojee)।ডোমকলের ভগীরথপুরের বাসিন্দা তিন খুদে অভিনেতা অভিনেত্রী নাম কুড়োচ্ছে দেশ বিদেশে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অলিগলিতে শুটিং হয়েছে এই ছবির। সকলেই মুগ্ধ হয়েছেন এঁদের অভিনয় দেখে। কিন্তু এদের বাস্তব জীবনের সত্যিটা কেউ দেখেননি। দোস্তজীর তিন খুদে অভিনেতা অভিনেত্রীর অত্যন্ত দরিদ্র পরিবার, অভাবের সংসার। কারওর বাবা কেরলে রাজমিস্ত্রীর কাজ করেন, কেউ আবার দিনমজুরের কাজ করেন। অভাব যেন এঁদের নিত্যসঙ্গী। তবুও হাসিমুখে, কী অনাবিল সারল্যে অভিনয় করে গেছেন এরা। চোখে রয়েছে অনেক স্বপ্ন, পড়াশোনা করে অনেক বড় হতে হবে যে। এই অবস্থায় তিনজনকেই দ্বাদশ শ্রেণি অবধি হোস্টেলে রেখে পড়াশোনার দায়িত্ব নিল রঘুনাথগঞ্জের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

 

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...