Wednesday, March 11, 2026

মাসের শেষেই রাজ্যে আসতে পারেন জগদীপ ধনকড়! উপরাষ্ট্রপতি হিসেবে এই প্রথম

Date:

Share post:

রাজ্যপাল থালাকালীন একটা সময়ে প্রতিদিন সংবাদ শিরোনামে থাকতেন তিনি। তাঁকে কেন্দ্র করে অনেক বিতর্ক হয়েছে। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতেন রাজনৈতিক দলগুলি। তাঁর আমলে রাজ্য-রাজভবন সংঘাত কার্যত রোজনামচা হয়ে দাঁড়িয়েছিল বাংলার বুকে।

এখন আর তিনি বাংলার রাজ্যপাল নন। দেশের উপরাষ্ট্রপতি। আর উপরাষ্ট্রপতি নির্বাচতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গে আসছেন জগদীপ ধনকড়। জানা গিয়েছে, চলতি মাসের শেষে ২৯ বা ৩০ নভেম্বর সরকারি কর্মসূচিতে যোগ দিতে বাংলায় আসতে পারেন ধনকড়। সূত্রের খবর, বাংলায় পা রাখলেই তাঁকে স্বাগত জানাবেন রাজ্যের দুই মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডি।

জগদীপ ধনকড়ের বাংলা সফরকে কেন্দ্র করে তুমুল আগ্রহ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসলেও তার বাইরে ধনকড় কোনও মন্তব্য করেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:টিউবলাইট থেকে মাথার চুল নিমেষে খেয়ে ফেলছেন সবকিছুই, ভাইরাল ভিডিও!

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...