Friday, June 26, 2026

মেট্রোর জমিতে বিজ্ঞাপনেও পুরসভাকে লাইসেন্স ফি: ফিরহাদ

Date:

Share post:

আয় বাড়ানোর লক্ষ্যে নয়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। মেট্রোর জমিতে বিজ্ঞাপন দিতে গেলেও এবার বিজ্ঞাপনদাতাকে লাইসেন্স ফি (License Fee) দিতে হবে পুরসভাকে। কলকাতা পুরসভার (KMC) সংশোধিত আইনে এই বিধি যুক্ত করা হচ্ছে। বিধানসভায় এই সংক্রান্ত ‘দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’, সংশোধনী বিল পাশ হয়েছে। পরে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই মেট্রো রেল কতৃপক্ষকে পাঁচশো কোটি টাকার লাইসেন্স ফি মকুব করে দেওয়া হয়েছে। কিন্তু রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে এখন থেকে মেট্রো রেলের অধীনে থাকা জায়গায় বিজ্ঞাপন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাকে লাইসেন্স ফি দিতে হবে ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...