Monday, June 8, 2026

Weather Update: উত্তুরে হাওয়ার দাপটে বাংলায় অবাধ শীতের স্পেল

Date:

Share post:

পারদ পতন চলছেই, সঙ্গে দোসর উত্তুরে হাওয়া। আর এই দুই ডানায় ভর করেই আপাতত শীতের (Winter)আনন্দে মজেছে বাঙালি। হাওয়া অফিসের (Weather department) পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বাংলার (Bengal)আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। চলতি সপ্তাহে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার একধাক্কায় ২ ডিগ্রি নামে পারদ। বুধবার কলকাতায় (Kolkata)পারদ নামে ১৬. ৯ ডিগ্রিতে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা-ছিল ১৬. ৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বাংলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাব থাকায় উত্তরের হাওয়া কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল। কিন্তু তা সরে যেতেই দাপট বেড়েছে শীতের। আগামী সপ্তাহের শীত আরও বাড়বে বলেই মনে করছেন হাওয়া অফিস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। পারদ ২০ ডিগ্রির নিচে থাকায় শীতের আমেজ বজায় আছে ঠিকই, কিন্তু তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা।

 

Related articles

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...

আগাম জামিনের আবেদন করতে পারেন: হাই কোর্টে নির্দেশ অরূপ রায়কে

মেসিকাণ্ডে প্রায় ছয় মাস পরে দায়ের এফআইআর। তা নিয়েই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন...

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...