Thursday, March 19, 2026

লাগাতার দাবির জেরে অবশেষে রাজ্যকে GST-ক্ষতিপূরণ অনুমোদন কেন্দ্রের

Date:

Share post:

রাজ্যের বকেয়া নিয়ে লাগাতার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBandopadhyay)। দিল্লিতে (Delhi) দরবার করেছেন তিনি। দাবি জানিয়েছে শাসকদল তৃণমূলও। আর এই লাগাতার দাবির জেরে অবশেষে জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে আরও ৮১৪ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্র। এটাই কেন্দ্রের কাছ থেকে রাজ্যের GST ক্ষতিপূরণ বাবদ শেষ প্রাপ্য টাকা। ২০১৭ সালে ১ জুলাই জিএসটি লাগু হওয়ার সময় কেন্দ্রের তরফ থেকে সব রাজ্য সরকারকে বলা হয়েছিল, ৫ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী ২০২২–এর জুন মাসে ক্ষতিপূরণ বাবদ টাকা পাওয়ার কথা রাজ্যগুলির। সেই টাকাই শুক্রবার অনুমোদন করল কেন্দ্র।

সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্য কেন্দ্র সরকার মোট ১৭ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ৮১৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন আরও তিন থেকে পাঁচ বছর জিএসটি বাবদ ক্ষতিপূরণ রাজ্যকে দেওয়া হোক।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, অতিমারির কারণে গত ২ বছর অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে রাজ্যগুলি। সেভাবে কর আদায়ও হয়নি। এই কারণেই কেন্দ্রের কাছে এই অনুরোধ জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা অমিত মিত্রও মনে করেন, অন্তত তিন বছর আরও জিএসটি বাবদ ক্ষতিপূরণ দেওয়া হোক রাজ্যকে।

আরও পড়ুন- সুখবর ! সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন রূপান্তরকামীরাও

 

spot_img

Related articles

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...

আর জি কর আন্দোলনে গেরুয়া যোগে সিলমোহর, পানিহাটিতে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভয়ার মা!

এতদিনে ঝুলি থেকে বেড়াল বেরল। আর জি করের তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস ধর্ষণ-খুনের প্রতিবাদে বিরোধীদের রাজনৈতিক উস্কানির অভিযোগ ছিল...

না ফেরার দেশে ‘ডোরেমন’ পরিচালক শিবায়ামা, শোকস্তব্ধ জাপানি অ্যানিমেশন জগৎ 

শিশু মনের সঙ্গী হিসেবে জায়গা করে নেওয়া নবিতা-সিজুকার জীবনে নেমে এলো অন্ধকার। অভিভাবক হারালো 'ডোরেমন' (Doraemon)। প্রয়াত ৮৪...