Saturday, March 14, 2026

জামুড়িয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ১, খারাপ রাস্তার কারণে অবরোধ কল্যাণী এক্সপ্রেসওয়েতে

Date:

Share post:

কোথাও বেপরোয়া গাড়ি চালানো (Reckless driving) কোথাও আবার রাস্তার বেহাল দশা, সবমিলিয়ে ভোগান্তি আর হয়রানির শিকার সাধারণ মানুষ। জাতীয় সড়কে (National Highway) দুর্ঘটনা, রাজ্যে ফের বেপরোয়া গতির বলি ১। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া (jamuriya, Asansol) এলাকায়। সূত্রের খবর ভোর সাড়ে ৫টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে (NH 2)দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই লরি উল্টে যায়। লরির চাকায় পিষ্ট হয়ে মৃ*ত্যু হয় ধর্মেন্দ্র রাম (Dharmendra Ram) নামে এক বাইক আরোহীর। পেশায় তিনি ক্যারাটে প্রশিক্ষক। লরির চালক ও খালাসি পলাতক।

খারাপ রাস্তার কারণেই বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে গাড়ির চালকসহ পথচারীদের। এই অভিযোগ তুলে ঘোলার মুড়াগাছায় কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয়রা। সকাল সাড়ে ৭টা থেকে পথ অবরোধ শুরু হয়। অবরোধের জেরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যানজট। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...