Sunday, April 19, 2026

টেরিটি বাজারে অগ্নিকাণ্ড! তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল

Date:

Share post:

ফের খাস কলকাতায় অগ্নিকাণ্ড। টেরিটি বাজারের একটি বাড়ির তিনতলায় শনিবার রাতে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় আশেপাশের এলাকা ঢেকে যায়। বাড়িটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকলকে। পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলবাহিনী। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


আরও পড়ুন: চিনের কারখানায় ভয়াবহ আগুন! বাড়ছে মৃ*তের সংখ্যা

দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির দোতলার বাসিন্দাদের ইতিমধ্যেই নামিয়ে আনা হয়েছে। ওই বাড়িতে বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি কয়েকটি বাচ্চাও ছিল বলে জানা গিয়েছে। যে বাড়িতে আগুন লেগেছে তার অবস্থা জীর্ণ। বহু পুরনো সেই বাড়ি। টেরিটি বাজার মধ্য কলকাতার খুবই ঘিঞ্জি এলাকা। এর জেরেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করে দমকল।সেখানে বাড়িগুলি লাগোয়া। আগুন ছড়িয়ে পড়ে যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেই চেষ্টা চালান দমকলকর্মীরা। তবে এই ঘটনায় অবধি হতাহতের কোনও খবর মেলেনি। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তাও এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লেগেছে সেটা একশো বছরেরও বেশি পুরনো। বেশি ক্ষণ আগুন জ্বলতে থাকলে বাড়িটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়।

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা, উত্তরে জারি দুর্যোগ!

একদিকে যখন মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) বিপর্যস্ত পাহাড়, তখন পুড়ছে সমতল। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলায় জেলায় রবিবারের...

‘অনন্তের দরজায়’, উৎপল সিনহার কলম

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা তৈলচিত্র ' অ্যাট ইটারনিটিস গেট ' ( At Eternity's Gate ) দেখেছেন আপনি ? দেখলে...

বৃষ্টি- হড়পা বানে বন্ধ দুধিয়া সেতু, দার্জিলিংয়ের সঙ্গে বিঘ্নিত সমতলের যোগাযোগ!

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড়। মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) উত্তরের একাধিক নদীতে জলস্তর বেড়েছে। সন্ধ্যার দিকে বালাসন নদীতে হড়পা...

ভোট প্রচারে আজ হাইভোল্টেজ নন্দীগ্রামে অভিষেক, দুপুরে পদযাত্রা পানিহাটিতে

বাংলার সিংহাসন দখলের লড়াইয়ের প্রথম দফা শুরু হতে আর মাত্র চার দিন বাকি। রবিবার ভোট প্রচারে এবারের নির্বাচনের...