Wednesday, May 13, 2026

ফের বিশ্বকাপে অঘটন, মরক্কোর কাছে ২-০ হেরে গেল বেলজিয়াম

Date:

Share post:

ফের বিশ্বকাপে অঘটন। মরক্কোর কাছে হেরে গেল বেলজিয়াম। এদিন মরক্কোর কাছে ২-০ গোলে হেরে গেল কেভিন দি’ব্রুইন, এডেন হ্যাজার্ডরা। এই হারের ফলে শেষ ষোলোয় যাওয়ার রাস্তায় কঠিন হল বেলজিয়ামের সামনে। মরক্কোর হয়ে গোল গুলি করেন সাবিরি এবং আবৌখলাল । দুটি গোলই হয় ম‍্যাচের দ্বিতীয়ার্ধে।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে  গোল করে মরক্কো। কিন্তু তা পরে ভিএরআর পদ্ধতির মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মরক্কো। যার ফলে ম‍্যাচের ৭৩ মিনিটে গোল করে মরক্কোকে ১-০ গোলে এগিয়ে দেন সাবিরি। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে মরক্কোর হয়ে ২-০ গোল করেন আবৌখলাল।

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...