Saturday, April 25, 2026

প্ররোচনায় পা দিয়ে কুকথা নয়, সাবিত্রী প্রসঙ্গে মন্তব্য কুণালের

Date:

Share post:

রামনগরের তৃণমূল বিধায়ক  অখিল গিরির বিতর্কিত মন্তব্যের রেশ কাটতে না কাটতে এবার আলোচনায় মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র।তার মন্তব্য ‘দুর্যোধন-দুঃশাসন’ নিয়ে তরজা চলছে।এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজনীতিতে উন্নয়ন নিয়েই কথা হওয়া দরকার।শুভেন্দু অধিকারী তো প্রচুর ব্যক্তি আক্রমণ করে।আমরা কখনওই চাই না কোনও দলের কোনও নেতা-নেত্রী কারোকে ব্যক্তি আক্রমণ করুক।শুভেন্দু যখন কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলে কুৎসা করেন, দিলীপবাবু বারমুডা পরতে বলেন, তখন মনে থাকে না ? সেটাও তো ভাবতে হবে। এটাও তো একধরনের প্ররোচনা। আমাদের ভাবতে হবে যে কারও প্ররোচনায় পা দিয়ে আমরা কুকথা বলব না।

সাবিত্রীর গুজরাট নিয়ে করা মন্তব্য প্রসঙ্গে কুণাল বলেন, আমি কোনও একটা রাজ্য নিয়ে ব্যাখ্যা করতে রাজি নই।গান্ধীজিও গুজরাটের মানুষ ছিলেন।ওভাবে একটা মাত্র রাজ্য নিয়ে বলা উচিত নয়।স্বাধীনতা আন্দোলনে বাংলার মানুষের রক্ত অনেক বেশি ঝরেছে।পাঞ্জাবের মানুষের ত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনে অনেক বেশি।সামগ্রিকভাবে একটা রাজ্যের কোনও ভূমিকা ছিলনা, বিষয়টাকে এভাবে দেখা ঠিক নয়।

যদিও সাবিত্রী মিত্র বলেছেন, তাঁর বক্তব্য বিকৃত করা হচ্ছে। তিনি কোনও অসংসদীয় কথা বলেননি। বিজেপি ঘোলা জলে মাছ ধরে। বক্তব্য কাট করে ট্যুইট করেছে। আমি ৬২ বছর বয়সি মহিলা। আমি অসংসদীয় কথা বলব না।  আমি বলেছি মোদি-শাহ সারা দেশ নেতৃত্ব দিচ্ছে। আমি গুজরাটের ভূমিকা নিয়ে বলিনি।

 

 

 

Related articles

বসিরহাট থেকে বালি- আজ জেলায় জেলায় জনসভা অভিষেকের, শনিবার সন্ধ্যায় পদযাত্রা কলকাতাতেও

ভোট প্রচারে শনিবার বসিরহাট থেকে নিজের কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রে জানা...

রেশন দুর্নীতি মামলায় হাবড়ার একাধিক ব্যবসায়ীর বাড়িতে ED হানা

দ্বিতীয় দফা নির্বাচনের (2nd phase of West Bengal assembly election)আগে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। শনিবার সাতসকালে উত্তর...

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...