Friday, June 26, 2026

গুজরাটে ভোটের মুখে বড় ধাক্কা, বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

সামনেই নির্বাচন, তার আগে গুজরাটে(Gujrat) বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি(BJP) ছেড়ে কংগ্রেসে(Congress) যোগ দিলেন গুজরাটের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী জয় নারায়ণ ভ্যাস। সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাত ধরে হাত শিবিরে যোগ দেন তিনি। এই যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। ভ্যাসের পাশাপাশি কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁর পুত্রও।

গুজরাট রাজ্য গত ২৭ বছর ধরে বিজেপির হাতে থাকলেও সাম্প্রতিক সময়ে পদ্ম শিবিরে যে ঝড় উঠেছে তা বেশ বোঝা যাচ্ছে। পরিস্থিতি যে ভালো নয় তা আঁচ করেছে বিজেপিও। যার ফলে শেষ ৫ বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে এখানে। লেগে রয়েছে দলীয় কোন্দল। দিনকয়েক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলার (Shankarsinh Vaghela) ছেলে। এবার সেই পথে হাঁটলেন চারবারের বিধায়ক জয় নারায়ণ ভ্যাস (Jay Narayan Vyas)। জানা গিয়েছে, বিজেপির টিকিটে মোট সাতবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভ্যাস। ২০১৭ সালে কংগ্রেস প্রার্থীর কাছে হারেন তিনি। বিজেপি এবার পছন্দের সিদ্ধাপুর আসন থেকে ভ্যাসকে দাঁড় করাতে রাজি নয়। সেটাই মূলত তাঁর দলত্যাগের কারণ। এ মাসের গোড়ার দিকেই বিজেপি ছাড়েন তিনি। বিজেপি ছাড়ার পর কংগ্রেস এবং আম আদমি পার্টি দু’দলেরই প্রস্তাব তাঁর কাছে ছিল। কিন্তু তিনি শেষমেশ কংগ্রেসকেই বেছে নিলেন তিনি।

উল্লেখ্য, টানা ২৭ বছর ক্ষমতায় থাকায় গুজরাটে বিজেপি বিরোধী হাওয়া প্রবল। তারপর মোরবির দুর্ঘটনা ‘গোদের ওপর বিষফোড়া’র মতো হয়েছে গেরুয়া শিবিরের জন্য। গতবারই পাঁচবারের মধ্যে সবচেয়ে কম আসনে জয় পায় মোদি-অমিত শাহদের (Amit Shah) দল। ১৮২ আসনের মধ্যে ঝুলিতে আসে ৯৯টি। কংগ্রেস পায় ৭৭ আসন। অন্যান্যরা ৬টি। এর মাঝে পাঁচ বছর অতিক্রান্ত। পাঁচবছরে মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে পদ্ম শিবিরকে। শাসক বিজেপি (BJP) ও প্রধান বিরোধী কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...