Tuesday, May 5, 2026

মেক্সিকো মাচের পর ফুরফুরে মেজাজে আর্জেন্তিনা দল, সতীর্থদের জন‍্য রান্না করলেন মেসি

Date:

Share post:

বুধবার রাতে বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ পোলান্ড। প্রথম ম‍্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারের পর চাপে ছিল লিওনেল মেসির দল। তবে মেক্সিকোর বিরুদ্ধে জিতে ফুরফুরে মেজাতে মেসি-ওটামেন্ডিরা। ম‍্যাচের পরেরদিন নীল-সাদার দলকে বিশ্রাম দিয়েছিলেন স্কালোনি। আর সেই দিনেই অন‍্য মেজাজে পাওয়া গেল মেসিকে। সতীর্থদের জন্য রান্না করলেন তিনি। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মেক্সিকো ম‍্যাচের পরের দিন নিজের মত করে সময় কাটাল আর্জেন্তিনা দল। অনুশীলন না থাকায় দলের সকলে কাতার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিজের মতো সময় কাটাচ্ছিলেন। মেসি সেই সুযোগ কাজে লাগন অন্যভাবে। সতীর্থদের জন্য তৈরি করলেন গোমাংসের বার্বিকিউ।  আর্জেন্তিনার অধিনায়কের অন্যতম প্রিয় মাংসের এই পদ। তৈরিও করতেও পারেন। আগেও তাঁকে কয়েক বার গোমাংসের বার্বিকিউ তৈরি করতে দেখা গিয়েছে। তবে মেক্সিকোকে হারানোর উৎসবে বাড়তি রং দিতে বিশ্বকাপের মাঝেই রাঁধুনির ভূমিকায় দেখা গেল মেসিকে।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত না হলেও আত্মবিশ্বাসী মেসিরা। বুধবার গ্রুপের শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পোল্যান্ড। লেয়নডস্কিদের বিরুদ্ধে জিততে পারলে সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাবে মেসিরদল।

আরও পড়ুন:গোল না করেও গোলের পর উচ্ছাস, নেটিজেনরা গোল চুরির অভিযোগ আনলেন রোনাল্ডোর বিরুদ্ধে

 

Related articles

মঙ্গলের সকালেও অমীমাংসিত রাজারহাট-নিউটাউন কেন্দ্রের ফলাফল, চলছে গণনা

বাংলায় প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি, ডবল সেঞ্চুরি পার করে একক সংখ্যাগরিষ্ঠতায় বঙ্গজয়ী গেরুয়া প্রার্থীদের কাছে যখন...

‘সিজারস ব্যারিকেড’ উঠল মমতার বাড়ির গলির সামনে থেকে!

‘সিজারস ব্যারিকেড’ উঠল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলির সামনে থেকে। বিধানসভা নির্বাচনেক ফল প্রকাশের ২৪...

“যৌন হেনস্থার শিকার নিজেও”! ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্য়ে আনলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat )। কয়েক বছর আগেই কুস্তি...

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...