Tuesday, June 16, 2026

রাজ্যবাসীর সেবা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য, প্রণাম শুভেন্দুর

Date:

Share post:

ভবানীপুর এবং নন্দীগ্রাম জোড়া কেন্দ্র থেকে জয়। জয়ের পর মঙ্গলবার নতুন সকাল। বাংলার মানুষকে প্রণাম জানালেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary)। একইসঙ্গে উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ার কথা জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু (Suvendu Adhikary) জানান,”প্রণাম পশ্চিমবঙ্গবাসী
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়।
বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলবো একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য।”

শুভেন্দু আরও জানান,”রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।
বিধানসভা নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারী বৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জির নেতৃত্বে এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের দৃঢ় অঙ্গীকার।
ভারত মাতার জয়
জয় হিন্দ,বন্দে মাতরম”

Related articles

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, জানুন তারকা ফুটবলারের চোটের আপডেট

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...

কালীঘাটে বিধায়ক কুণালের উপর আক্রমণে পুলিশের জালে চন্দন-রবি, কী পরিচয় ধৃতদের!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে সোমবার বিকেলে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় আক্রান্ত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল...