Friday, June 26, 2026

মিনাখাঁ ও কেশপুর বিস্ফোরণের তদন্তে বড় নির্দেশ হাই কার্টের

Date:

Share post:

সাঁইথিয়ার পর মিনাখাঁ ও কেশপুরে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তভার নেবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।  এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:সাঁইথিয়ায় বোমা বিস্ফো*রণের তদন্ত NIA করবে কি না সিদ্ধান্ত নেবে কেন্দ্র: হাইকোর্ট

এদিন আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে,  ইতিমধ্যে মিনাখাঁ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। কেশপুর নিয়েও দ্রুত রিপোর্ট পাঠানো হবে।আইনজীবীর কথা শোনার পর উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এবং ১৭ নভেম্বর পশ্চিম মেদিনীপুর কেশপুরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মিনাখাঁয় মৃত্যু হয় এক নাবালিকার। কেশপুরে বিস্ফোরণে গুরুতর আহত হন রফিকুল আলম নামে এক তৃণমূল কর্মী। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিষয়টি নিয়ে হাই কোর্টেও মামলা হয়।

এর আগে সাঁইথিয়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করবে কিনা, তা সিদ্ধান্ত নেবে কেন্দ্র বলে জানিয়েছিল হাই কোর্ট। এবার  মিনাখাঁ এবং কেশপুরের বিস্ফোরণের ঘটনাতেও এনআইএ তদন্তের বিষয়ে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে নির্দেশ হাই কোর্টের।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...