Monday, May 18, 2026

পুস্তিকা প্রকাশ নিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

রাজ্যের গণতন্ত্রের হাল বোঝাতে অভিনব ‘পুস্তিকা’ আকারে তালিকা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিশেষ পুস্তিকার নাম ‘১৯৫৬’। মঙ্গলবার দুপুরে বিধানসভায় সেই পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন খোদ বিরোধী দলনেতা।তার কথায়, ৫ মে ২০২১ থেকে চলতি মাসের ২৭ নভেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশের দায়ের করা একাধিক এফআইআর-এর বিস্তারিত তালিকা তুলে ধরা হবে।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, তথাকথিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে রাজ্য সরকার তার বিরুদ্ধে যে মামলাগুলি করেছে তার একটি সংকলন বই আকারে তিনি প্রকাশ করেছেন। এমনকি তিনি একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে বলেছেন ওই দিন পর্যন্ত তার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তারপর থেকেই তার বিরুদ্ধে একটার পর একটা মামলা হয়েছে। যো সময়ের কথা বলছেন তখন তিনি কোন দলে ছিলেন ? কটাক্ষ কুণালের।
শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে ১৯৫৬ ভোটে পরাজিত করার পর থেকেই আমার বিরুদ্ধে ২৭টি মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। সেই সমস্ত মামলার বিস্তারিত উল্লেখ করেই আমার এই পুস্তিকা। এদিন কুণাল স্পষ্ট বলেন, শুভেন্দু অধিকারী ওই বইতে আগে দুটো জিনিস যোগ করুন। এক, তিনি তৃণমূলে থাকতে তার পরিবারের সদস্য এবং তিনি নিজে, কী কী সুযোগ সুবিধা নিয়েছেন, কতগুলি পদ পেয়েছিলেন। আর তার নাম যে নারদা মামলায় সিবিআইয়ের এফআইআর-এ আছে তা উল্লেখ করুন ! না হলে ওই বই অসম্পূর্ণ, ছেঁড়া কাগজের সমান।

 

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...